বিশ্বজুড়ে জনপ্রিয় খেলা ফুটবল। আর পেপসি তার ভোক্তা ও ভক্তদের এক অনন্য সুযোগ দিচ্ছে তাদের নতুন ক্যাম্পেইন ‘পেপসি-ফুটবল রিমিকস ফেস্টিভ্যাল’-এ অংশ নিয়ে ফুটবল-বিশ্বের গ্ল্যামার অভিজ্ঞতা নেওয়ার। তারকা ফুটবলার লিওনেল মেসি, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, দিদিয়ের দ্রগবা, ফার্নান্দো তোরেস ও ডিজে কেনভিন হ্যারিস এ ক্যাম্পেইনে জড়িত। আশা করা হচ্ছে, এ ক্যাম্পেইন বাংলাদেশের তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে। ফুটবল আর মিউজিকের নিবেদিতপ্রাণ ভক্তদের জন্য পেপসি আকর্ষণীয় এই এসএমএস-নির্ভর ক্যাম্পেইন শুরু করেছে, যার মধ্য দিয়ে তিনজন সৌভাগ্যবান বিজয়ী পাবেন স্পেনে যাওয়ার সুযোগ।এ কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পেপসিকোর কান্ট্রি ম্যানেজার প্রতীক সাভরওয়াল বলেন, ‘বিশ্বজুড়ে তারুণ্য আর মিউজিকের সঙ্গে পেপসির সব সময়ই নিবিড় সম্পর্ক। আমাদের নতুন এ উদ্যোগ সেই সম্পর্ককে নতুন মাত্রা যোগ করবে।’ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের নির্বাহী পরিচালক খুরশিদ ইরফান চৌধুরী বলেন, ‘তারুণ্যের উৎসবে পেপসি বরাবরই নেতৃত্ব দিয়ে আসছে। তরুণ প্রজন্মের বিভিন্ন প্ল্যাটফর্ম ক্রিকেট থেকে শুরু করে ফুটবল, এমনকি মিউজিক নিয়েও এক্সাইটিং সব ক্যাম্পেইন আয়োজন করে আসছে পেপসি। আমরা বিশ্বাস করি, এবারের ক্যাম্পেইনটিও তরুণসমাজে জনপ্রিয় হবে এবং ব্র্যান্ডটিকে ভোক্তাদের আরও কাছে নিয়ে যাবে।’এ প্রতিযোগিতায় অংশ নিতে ও ভোক্তাদের রেজিস্ট্রেশন করতে ক্যাপের নিচের ইউনিক কোডটি এসএমএস করে পাঠাতে হবে ৬৯৬৯ নম্বরে। এই ইউনিক কোডটি পেপসির পেট বোতলের (গো প্যাক/ ৫০০ এমএল/ এক লিটার ও দুই লিটার) ক্যাপের নিচে পাওয়া যাবে। রেজিস্ট্রেশনের পর ভোক্তারা একটি প্রশ্ন পাবেন। সে প্রশ্নটির উত্তর দিতে নতুন একটি ইউনিক কোড টাইপ করে স্পেস দিয়ে সঠিক উত্তরটি লিখে ৬৯৬৯ নম্বরে এসএমএস করে দিলেই একটি গোল স্কোর হবে। প্রতিটি সঠিক উত্তর একটি করে গোল হিসেবে বিবেচিত হবে। ৫০ জন সর্বোচ্চ গোলদাতা জুনের শেষে একটি গালা ইভেন্টে অংশ নেওয়ার সুযোগ পাবেন। তাঁদের মধ্য থেকে তিনজন জিতে নেবেন স্পেন ট্রিপ! এ ছাড়া প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের সঙ্গে স্যামসাং গ্যালাক্সি ট্যাব, স্যামসাং করবি ফোন, পেপসি ব্র্যান্ডের ব্যাগ, পেপসি ব্র্যান্ডের ফুটবল এবং থ্রিডি সিপার পাওয়ার সুযোগ রয়েছে। বিজ্ঞপ্তি।