পেপার সেপ্র হলো লাঠিপেটার বিকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরল গ্যাস ‘পেপার সেপ্র’ সম্পর্কে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ বলেছেন, জনগণের জানমালের নিরাপত্তা বিধান ও উচ্ছৃঙ্খল জনতাকে ছত্রভঙ্গ করার জন্য লাঠিপেটার বিকল্প হিসেবে পেপার সেপ্র ব্যবহার করা হচ্ছে।পুলিশের সাম্প্রতিক এই অস্ত্র নিয়ে সমালোচনার মধ্যে গতকাল শনিবার মিডিয়া সেন্টারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পুলিশ কমিশনার বলেন, ‘আমাদের কোনো কনস্টেবল লাঠি নিয়ে তেড়ে আসছে, আর এটা পরের দিন পত্রিকায় প্রকাশিত হয়েছে, তা থেকে আমরা বেরিয়ে আসতে চাই।’ তিনি দাবি করেন, এই গ্যাসের কারণে মানবদেহে নানা ক্ষতির যে আশঙ্কার কথা বলা হচ্ছে, এর কোনো ভিত্তি নেই। এশিয়ায় ভারতসহ ছয়টি দেশে পেপার সেপ্র ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া আমেরিকা, অস্ট্রেলিয়াসহ ইউরোপের ২০টি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটি ব্যবহার করে।ডিএমপির কমিশনার জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে এই ‘অস্ত্র’ আমেরিকা থেকে আমদানি করা হয়েছে। আমদানির পর এ পেপার সেপ্রর রাসায়নিক উপাদান দেশে পরীক্ষা করা হয়েছে কি নাম—এ প্রশ্নের জবাবে বেনজীর আহমেদ বলেন, ‘আমাদের দেশের কেমিস্টদের এ বিষয়ে কোনো অভিজ্ঞতাই নেই।’ সংবাদ সমেঞ্চলনে অতিরিক্ত পুলিশ কমিশনার আবদুল জলিলসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।