পেরুর নাগরিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকদ্রব্য সন্দেহে প্রায় সাড়ে তিন কেজি গুঁড়ো পদার্থসহ হুয়ান পাবলো রাফায়েল জাগাজিটা নামে পেরুর এক নাগরিককে গ্রেপ্তার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর কারওয়ানবাজার এলাকার একটি তারকা হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মুজিবুর রহমান পাটোয়ারী বলেন, ট্রাভেল ব্যাগের নিচে কার্বনে মোড়ানো অবস্থায় বিশেষভাবে বাঁধা ছিল ওই গুঁড়ো পদার্থগুলো। রাসায়নিক পরীক্ষার পরে এগুলোর ধরন সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।