প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পেশ ইমাম পদে নিয়োগের জন্য ইসলামিক ফাউন্ডেশনের দেওয়া বিজ্ঞপ্তির কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন গতকাল রোববার হাইকোর্টের আদেশ বহাল রাখেন। একই সঙ্গে দুই সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে বলেছেন আদালত। গত ৭ মে পেশ ইমামসহ ১৮টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে ইসলামিক ফাউন্ডেশন। এর মধ্যে পেশ ইমামের একটি পদে নিয়োগের শর্তে বিধি লঙ্ঘন করা হয়েছে দাবি করে রিট আবেদন করেন গাজীপুরের বড়গাঁও জামে মসজিদের খতিব আবদুর রহিম, তিনি ওই পদের একজন প্রার্থী।