পেশকারের ভুলের খেসারত দিলেন বিচারক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনের কার্যতালিকায় তারিখ না ওঠানোর অপরাধে নাটোরের বাগাতিপাড়া উপজেলার সহকারী জজ হুমায়ন কবীর তাঁর পেশকার আবদুল হান্নানকে ৫০০ টাকা জরিমানা করেছেন। পেশকার টাকা প্রদানে অক্ষমতা জানালে বিচারক নিজেই জরিমানার টাকা পরিশোধ করেন। গতকাল বুধবার এ জরিমানা করা হয়৷
আদালতে উপস্থিত আইনজীবী আবুল কালাম আজাদ জানান, গতকাল বাগাতিপাড়া উপজেলা সহকারী জজ আদালতে আইনজীবী শ্যামল কুমার সাহার একটি মামলার তারিখ ধার্য ছিল। কিন্তু আদালতের পেশকার দিনের কার্যতালিকায় তারিখটি ভুল করে ওঠাননি। এ কারণে ওই আইনজীবী মামলার শুনানি করতে অপারগতা জানান। এতে মামলার বাদী মজিবর রহমান অাপত্তি জানান। শুনানি শেষে আদালত কার্যতালিকায় তারিখ না ওঠানোর দায়ে পেশকার আবদুল হান্নানকে ৫০০ টাকা জরিমানা করেন।