পেশাগত পরামর্শ নিয়ে বিইউপির কর্মশালা
পেশাগত পরামর্শ, দক্ষতা ও উন্নয়ন নিয়ে সম্প্রতি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) আয়োজনে ঢাকার মিরপুর ক্যান্টনমেন্টের এমআইএসটি বহুমুখী হলে দিনব্যাপী কর্মশালা হয়েছে। এতে বিইউপির শিক্ষক ও মিরপুর ক্যান্টনমেন্টের সামরিক কর্মকর্তাসহ এমবিএ, ইএমবিএ ও বিবিএ কোর্সের ৩৫০ জন শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল এস এম জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার।কর্মশালার প্রথম সেশনে সভাপতিত্ব করেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. শফিকুল ইসলাম। দ্বিতীয় সেশনে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য আবদুল মান্নান চৌধুরী। পেশাগত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন নেসলে বাংলাদেশ লিমিটেডের সাপ্লাই চেইন বিভাগের পরিচালক নকিব খান, কোটস বাংলাদেশ লিমিটেডের মানবসম্পদ বিভাগের পরিচালক ডি এস জুলফিকার হায়দার, এইচএসবিসি ব্যাংকের গ্লোবাল পেমেন্ট অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্টের প্রধান আহমেদ সাইফুল ইসলাম, নোকিয়া সিমেন্স নেটওয়ার্ক বাংলাদেশ লিমিটেডের ফিন্যান্স অ্যান্ড কন্ট্রোল বোর্ড মেম্বারের প্রধান ফরিদ সিকদার ও রহিমআফরোজ ডিস্ট্রিবিউটরস লিমিটেড বাংলাদেশের প্রধান পরিচালন কর্মকর্তা পারভেজ সাইফুল ইসলাম। বৃত্তিপ্রদানপ্রাতিষ্ঠানিক ভালো ফলের জন্য এ বছর বিইউপির পক্ষ থেকে আচার্যের বৃত্তি পেয়েছেন আর্মড ফোর্স মেডিকেল কলেজের শাফিনাজ শাহরীন, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) মারজুকা আহমেদ জুমানা ও বিইউপির মো. জসিম উদ্দিন। এ ছাড়া উপাচার্যের বৃত্তি পেয়েছেন এএফএমসির মো. জাহিদুল ইসলাম, এমআইএসটির মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম ও বিউপির শারাফ জারিন। কর্মশালার সময় বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল এস এম জিয়াউর রহমান আনুষ্ঠানিকভাবে বৃত্তির চেক তুলে দেন। বিজ্ঞপ্তি।