প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষকদের পেশাগত মর্যাদা উন্নয়নসহ বিভিন্ন দাবি উত্থাপনের মধ্য গিয়ে গতকাল শনিবার পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস।
বিশ্ব শিক্ষক দিবস, ২০১৩ জাতীয় উদ্যাপন কমিটির উদ্যোগে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি শোভাযাত্রা বের হয়ে সিরডাপ মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন পর্যায়ের ব্যক্তি ও সংগঠন অংশ নেয়।
আমার অধিকার ক্যাম্পেইনের উদ্যোগে সিরডাপ মিলনায়তনে এক সেমিনারের আয়োজন করা হয়। এতে বক্তারা শিক্ষকদের পেশাগত মর্যাদা উন্নয়নের আহ্বান জানান। সংগঠনের চেয়ারপারসন নিলুফার বানুর সভাপতিত্বে বক্তব্য দেন জাতীয় শিক্ষাব্যবস্থাপনা একাডেমির মহাপরিচালক শেখ ইকরামুল কবির, সলিমুল্লাহ খান, এ এন রাশেদা, কাজী ফারুক আহমেদ প্রমুখ।
শিক্ষক-কর্মচারী ঐক্যজোট, বাংলাদেশ শিক্ষক সমিতি, বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশার-ছালাম) পৃথক কর্মসূচি পালন করেছে।