পেশাজীবী চালকদের সচেতনতা বাড়াতে গাজীপুরে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা কমাতে পেশাজীবী গাড়ি চালকদের আরও সচেতন করতে গাজীপুরে তাঁদের নিয়ে দুই দিনব্যাপী সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে৷ গতকাল বুধবার জেলা শহরের বঙ্গতাজ মিলনায়তনে এ কর্মশালা শুরু হয়৷
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক গতকাল সকালে ওই কর্মশালার উদ্বোধন করেন৷ জেলা প্রশাসক নূরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, বিআরটিএ ঢাকার উপ-পরিচালক (অর্থ) রাশিদা ফেরদৌস, গাজীপুরের পুলিশ সুপার আবদুল বাতেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মহসিন, গাজীপুর বিআরটিএর সহকারী পরিচালক আবদুল মোমেন, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান আহমেদ সরকার প্রমুখ৷
জেলার বিভিন্ন উপজেলা থেকে সাড়ে ৫০০ পেশাজীবী চালক এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন৷ এর আগে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে৷