পেশাজীবী মহাসমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচার দ্রুত শেষ করাসহ চার লক্ষ্য নিয়ে ‘জাতীয় পেশাজীবী মহাসমাবেশ’-এর আয়োজন করেছে পেশাজীবী সমন্বয় পরিষদ। ৬ অক্টোবর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকার কথা।
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিষদের নেতারা। এতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম নজরুল ইসলাম, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।