পেশাজীবীদের সঙ্গে ইফতার করলেন খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাজীবী ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে গতকাল সোমবার ইফতার করেছেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। জাতীয় সংসদ ভবনের এলডি হল-২ পেশাজীবীদের সম্মানে এই ইফতারের আয়োজন করেন খালেদা জিয়া। ইফতারে বিভিন্ন পেশার মানুষ ও বুদ্ধিজীবীরা উপস্থিত ছিলেন। খালেদা জিয়া আগত অতিথিদের স্বাগত জানান। ইফতারের আগে দেশ ও দেশের মানুষের সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
ইফতার অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের তিন উপদেষ্টা অধ্যাপক এম এ মাজেদ, রোকেয়া আফজাল রহমান ও মাহবুবুল আলম, কবি আল মাহমুদ, প্রবীণ সাংবাদিক এ বি এম মূসা, নিউজ টুডের সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, সাংবাদিক শওকত মাহমুদ, রুহুল আমীন গাজী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মনিরুজ্জামান মিঞা, অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ব্যবসায়ী নেতা মোস্তফা গোলাম কুদ্দুস, এস এম ফজলুল হক, সালাম মুর্শেদী, চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।