পেশাজীবীদের সঙ্গে খালেদা জিয়ার ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া গতকাল শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পেশাজীবী ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেন। বিএনপির জ্যেষ্ঠ নেতারা অতিথিদের স্বাগত জানান। বেগম জিয়া সন্ধ্যা ছয়টার সময় অনুষ্ঠানস্থলে আসেন এবং অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। ইফতারের আগে মুসলিম উম্মাহ এবং দেশের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক প্রধান বিচারপতি জেআর মোদাচ্ছের হোসেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফ, প্রখ্যাত আইনজীবী রফিক-উল-হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ ও এস এম এ ফায়েজ, সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ার, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হক ও চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলাম।বিএনপির মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় নেতারাসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন। বাসস।