পেশাজীবীদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাজীবীদের সম্মানে গতকাল গণভবনে ইফতারের আয়োজন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ইফতারে কবি, সাহিত্যিক, শিক্ষক, আইনজীবী, ব্যাংকার, ব্যবসায়ী, সংস্কৃতিকর্মী ও বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদক, গণমাধ্যম বক্তিত্ব, জ্যেষ্ঠ সাংবাদিকরাসহ বিভিন্ন পেশার বিশিষ্টজনরা অংশ নেন। প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক রেহমান সোবহান, অধ্যাপক আনিসুজ্জামান, সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, জ্যেষ্ঠ আইনজীবী রফিকুল হক, আমির উল ইসলাম, অ্যটর্নি জেনারেল মাহবুবে আলম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, কৃষি ব্যাংকের চেয়ারম্যান ইব্রাহিম খালিদ, পিকেএসএফ-এর চেয়ারম্যান কাজী খলীকুজ্জামান, জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম, সৈয়দ শামসুল হক, নির্মলেন্দু গুণ, মহাদেব সাহা, ইমদাদুল হক মিলন, শিল্পী শাহাবুদ্দিন, সৈয়দ হাসান ইমাম, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, রামেন্দু মজুমদার, এ টি এম শামসুজ্জামান, এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ, আবদুস সালাম মুর্শিদী, আনিসুল হক, কাজী সালাউদ্দিন প্রমুখ ইফতারে অংশ নেন।