পেস্ট ও ব্রাশ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জ উপজেলার আলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের গতকাল শনিবার দাঁত রক্ষায় সচেতনতামূলক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে টুথপেস্ট ও ব্রাশ বিতরণ করা হয়। সোসাইটি ফর এনভায়রনমেন্ট হেলথ এডুকেশন বাংলাদেশের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থীকে প্রশিক্ষণ এবং টুথপেস্ট ও ব্রাশ দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান আহমেদুল হাসান, রাহুল মিত্র, বেঞ্জু মজুমদার, আল আমিন, রাজিয়া সুলতানা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার আসাদুজ্জামান প্রমুখ।