পোকা ধরা চালের গুঁড়ায় পিঠা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরোনো, পোকা ধরা চাল গুঁড়া করে বাজারজাত করার অপরাধে চট্টগ্রাম নগরের পতেঙ্গা স্টিল মিল এলাকায় রহিম রাইস মিল নামের একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার জেলা প্রশাসন ও পতেঙ্গা থানা-পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন বলেন, পিঠা বানানোর জন্য চালের গুঁড়া বাজারজাত করে প্রতিষ্ঠানটি। বিন্তু তাদের কারখানায় নষ্ট ও পোকা ধরা চাল ভাঙা হয়—এমন তথ্য পুলিশের কাছে ছিল। অভিযানে ছয় বস্তা পোকা ধরা পুরোনো চাল পাওয়া যায়। মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ওই ছয় বস্তায় থাকা ২৪০ কেজি চাল ধ্বংস করা হয়েছে।