প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় গতকাল বুধবার রুইজাতীয় মাছের ১০০ কেজি পোনা ছাড়া হয়েছে। মৎস্য কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ জামে মসজিদের পুকুরে এ পোনা ছাড়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শোয়েব আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা কামরুজ্জামান চৌধুরী প্রমুখ।