পোনা অবমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্মুক্ত জলাশয়ে বিল নার্সারি স্থাপন ও পোনা অবমুক্তকরণ প্রকল্পের আওতায় সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার টগা, শালদিঘা ও বাওয়ালা হাওরে ১ হাজার ৫০০ কেজি রুই মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ পোনা অবমুক্ত করার কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবেকুন্নাহার শিল্পী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।