প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল বুধবার নিমগাছী মৎস্য চাষ প্রকল্পের হ্যাচারি থেকে ৬৪২ কেজি বিভিন্ন জাতের মাছের পোনা সরবরাহ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্রুট ব্যাংক প্রকল্পের পরিচালক সিরাজুর রহমান, বিল নার্সারি প্রকল্পের পরিচালক মিজানুর রহমান, নিমগাছী সমাজভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের পরিচালক আবদুস সালাম, জেলা মৎস্য কর্মকর্তা মনিরুল ইসলাম, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি ইয়াসমিন প্রমুখ।