পোনা অবমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলায় বিভিন্ন জলাশয়ে গতকাল রোববার পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। দুপুর ১২টায় উপজেলার শালফা বিলে এ কর্মসূচির উদ্বোধন করেন সাংসদ হাবিবর রহমান। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউএনওসহ উপজেলার মৎস্য কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে চলতি অর্থবছর উপজেলার বিভিন্ন পুকুর ও জলাশয়ে ১ লাখ ২২ হাজার টাকা ব্যয়ে ৪৮৮ কেজি বিভিন্ন জাতের পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।