পোনা অবমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর সদর উপজেলার জুজখোলা গ্রামে ব্র্যাকের উদ্যোগে গতকাল রোববার দুপুরে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ব্র্যাকের কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় এ পোনা অবমুক্তকরণ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী। পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক, ব্র্যাকের জেলা প্রতিনিধি হাফিজুর রহমান প্রমুখ। স্থানীয় ২০ একর পতিত জলাশয়ে রুই, মৃগেলসহ কার্প-জাতীয় ৩০ মণ মাছের পোনা অবমুক্ত করা হয়।