পোনা অবমুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী সদর উপজেলার চন্দনীতে গতকাল শুক্রবার বেলা ১১টায় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের পাশে জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সরকারি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম খান, জেলা মৎস্য কর্মকর্তা রতন দত্ত ও সদরের ইউএনও দেওয়ান মাহবুবুর রহমান। পরে জেলা প্রশাসকের সরকারি বাসভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। জেলা প্রশাসক মাছের প্রজনন ঋতুতে মাছ ধরা থেকে সবাইকে বিরত থাকার জন্য ব্যাপক প্রচারণা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।