পোনা অবমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের জিয়ানগর উপজেলার পারেরহাট আবাসন প্রকল্পের তিনটি পুকুরে গতকাল রোববার দুপুরে চার মণ মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। পিরোজপুর জেলা পুলিশের উদ্যোগে পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক আকরাম হোসেন। এ সময় পিরোজপুরের পুলিশ সুপার ওয়ালিদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু আশ্রাফ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে অতিরিক্ত উপমহাপরিদর্শক আবাসন প্রকল্পে বসবাসরত ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা করেন। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি|