পোনা অবমুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের সদরপুরে গতকাল বুধবার উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে উপজেলার বিভিন্ন জলাশয়, বর্ষার পানিতে প্লাবিত ধানখেত ও প্লাবন ভূমিতে ৫২৭ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। প্রধান অতিথি হিসেবে পোনা অবমুক্ত করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এরাদুল হক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরোয়ার হোসেন, সদরপুর থানার ওসি নূর আলম সিদ্দিকী, উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদুল মিরাজ, উপজেলা মৎস্য কর্মকর্তা সজীব সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু এহসান মিয়া প্রমুখ।