পোনা অবমুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারা মৎস্য দপ্তরের উদ্যোগে যশের বিলে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা এলিজা খাতুন ওই বিলে রুই, কাতল, মৃগেলসহ বিভিন্ন কার্পজাতীয় ৪০০ কেজি মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী লাল চান মিয়া, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফরহাদ হোসেন, উপজেলা কৃষক লীগের সম্পাদক আসাদুজ্জামান, মাড়িয়া ইউপির সভাপতি মাহাবুর রহমান প্রমুখ।