প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৮ নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে গতকাল মঙ্গলবার মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। ব্যাটালিয়ন চত্বরে ফলদ, বনজ ও ঔষধি গাছের ৬০০ চারা লাগানো হয়। এ ছাড়া পুকুরে রুই, কাতল, গ্রাস কার্পসহ বিভিন্ন প্রজাতির ৩৫ হাজার পোনা অবমুক্ত করা হয়। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুল হক বৃক্ষরোপণ ও মৎস্য পোনা অবমুক্ত করেন। এ সময় ব্যাটালিয়নের জেসিও সুবেদার মেজর রুহুল আমিনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।