পোনা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা উপজেলার ধারাম হাওর থেকে দুটি মশারি-জাল উদ্ধার ও বিভিন্ন জাতের মাছের চার কেজি পোনা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কান্দাপাড়া গ্রামের মো. কচু মিয়াকে (৪৫) পোনা ধরার অপরাধে ৫০০ টাকা জরিমানা করা হয়। গতকাল সোমবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম শ্রাবস্তী রায়।