পোনা নিধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘি উপজেলায় গত রোববার পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় পাঁচ লাখ টাকার পোনা নিধন করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কুন্দুগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বুলবুল আহম্মেদ তাঁর নিজ গ্রাম বশিকোড়ায় একটি পুকুর ইজারা নিয়ে রুই, মৃগেল, কাতল, সিলভারকার্পসহ বিভিন্ন জাতের মাছ চাষ করেন। ওই দিন রাতে শত্রুতা করে কে বা কারা ওই পুকুরে বিষ প্রয়োগ করে। এতে পোনা মাছ মারা যায়।