প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার পাথরঘাটায় ১০ লাখ বাগদা পোনাসহ দুই ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় ওই ব্যক্তিদের ব্যবহৃত এফবি ভাই ভাই নামের একটি ট্রলারও জব্দ করা হয়। আটক ওই দুই ব্যক্তি হলেন আমজাদ সর্দার ও তাঁর ছেলে আবু হানিফ। তাঁদের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলীপুর গ্রামে। তাঁদের উপজেলা মৎস্য বিভাগে হস্তান্তর করা হয়েছে। পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি