প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পুরকৌশল বিভাগের শিক্ষার্থীদের ১০ দিনব্যাপী হাতে-কলমে জরিপ পরিচালনা প্রশিক্ষণ ‘প্র্যাকটিক্যাল সার্ভেয়িং ক্যাম্পেইন’ ১৮ জানুয়ারি শুরু হয়েছে। কর্মসূচি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আনোয়ার। ২৭ জানুয়ারি পর্যন্ত এই প্রশিক্ষণ চলবে। বিভাগীয় প্রধান মো. আবু ইউসুফের নেতৃত্বে তিনটি ব্যাচের মোট ৬০ জন শিক্ষার্থী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের হাতে-কলমে শেখানোর জন্য এ ধরনের কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক মফজল আহমদ এবং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তি