প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের ৩০ হাজার শিশুকে গতকাল শনিবার পোলিও টিকা খাওয়ানো হয়েছে। সম্প্রসারিত টিকা দান কর্মসূচির কর্মকর্তারা জানিয়েছেন, ৬, ১০ ও ১৪ সপ্তাহ বয়সী শিশুদের গতকাল শনিবার এই টিকা খাওয়ানো হয়েছে। বাংলাদেশ ২০০৬ সাল থেকে পোলিওমুক্ত আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০১৪ সালের ২৭ মার্চ বাংলাদেশসহ এই অঞ্চলের ১১টি দেশকে পোলিওমুক্ত ঘোষণা করে। কর্মকর্তারা জানিয়েছেন, এ বছর শিশুদের ‘বায়োভেলেন্ট’ টিকা খাওয়ানো হয়েছে। এই টিকাটি নতুন। এর আগে পোলিও প্রতিরোধে শিশুদের ‘ট্রায়ভেলেন্ট’ টিকা খাওয়ানো হতো।