পোলিওমুক্ত দিবসে চট্টগ্রামে শোভাযাত্রা, সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব পোলিওমুক্ত দিবস উপলক্ষে গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে রোটারি ক্লাবের নেতারা l প্রথম আলো
বিশ্ব পোলিওমুক্ত দিবস উপলক্ষে গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে রোটারি ক্লাবের নেতারা l প্রথম আলো

বিশ্ব পোলিওমুক্ত দিবস উপলক্ষে আজ সোমবার রোটারি ক্লাব অব ইন্টারন্যাশনাল চট্টগ্রাম নগরে শোভাযাত্রা, শিশুদের টিকা খাওয়ানোসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গতকাল রোববার চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ক্লাবটি পোলিও দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি তুলে ধরে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ব পোলিও দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ আবদুল আউয়াল। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের কর্মকর্তা আবদুল আহাদ, আমিনুজ্জামান ভূঁইয়া, জিন্নাহ চৌধুরী, এম নাসিরুল হক প্রমুখ।
সংবাদ সম্মেলনে বলা হয়, আজ সকাল নয়টায় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম চত্বরে শিশুদের পোলিও টিকা খাওয়ানোর মধ্য দিয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করবেন। এরপর সাইকেল ও মোটরগাড়ি শোভাযাত্রা বের হবে। বেলা তিনটায় চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক সেমিনার।
সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশ ২০০৬ সাল থেকে পোলিওমুক্ত। প্রতিবেশী ভারত এ রোগ থেকে মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেয় ২০১৪ সালে।