পোশাক কারখানার ২০ শ্রমিক অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পোশাক কারখানায় গতকাল রোববার গণমনস্তাত্ত্বিক রোগে ২০ শ্রমিক অসুস্থ হয়েছেন। সকাল সাড়ে ১০টার দিকে আদমজী ইপিজেডের ডিএনভি ক্লোথিং লিমিটেড পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। তাঁদের শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজন শ্রমিক বলেন, সকালে ওই পোশাক কারখানার শ্রমিক শাহিদা বেগম হঠাৎ করে অসুস্থ হয়ে মেঝেতে পড়ে যান। এরপর একে একে কারখানার ওই ২০ শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। আদমজী ইপিজেডের মহাব্যবস্থাপক (জিএম) শাহ আলম বলেন, ‘বেশ কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দিয়ে ফেরত এনেছি। এখন সব শ্রমিক সুস্থ আছেন।’