পোশাক বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪৬ জন দৃষ্টিহীন হাফেজকে পাজামা, পাঞ্জাবি, রুমাল ও টুপি দিয়েছে কুমিল্লা নগরের ঝাউতলা এলাকার হেলথ অ্যান্ড ডক্টরস হসপিটাল। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০০ টাকা করে দেওয়া হয়। গতকাল সোমবার নগরের টাউন হল মিলনায়তনে তাঁদের মধ্যে পোশাক ও টাকা বিতরণ করা হয়। এ সময় কুমিল্লা জেলা সিভিল সার্জন মো. মুজিবুর রহমান, সচেতন নাগরিক কমিটি কুমিল্লার সভাপতি শাহ মো. আলমগীর খান, হাসপাতালের চেয়ারম্যান বদরুল হুদা ও ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শফিউজ্জামান উপস্থিত ছিলেন।