প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের দক্ষিণ সুরমার ‘ধরমপুর প্রবাসী পল্লি উন্নয়ন’ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যপ্রবাসী পারভেজ মিয়া ও মুক্তার হোসেনের অর্থ সহায়তায় গরিব শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও শীতবস্ত্র দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব। এলাকার মুরব্বি লয়লু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি শাহ মুজিবুর রহমান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ দপ্তরের পরিচালক আনিসুর রহমান ও যুক্তরাজ্য কমিউনিটির নেতা আমিনুল হক বক্তব্য দেন।