পোশাক বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদ উপলক্ষে শিশু ও বৃদ্ধদের মধ্যে নতুন পোশাক বিতরণ করেছে ফরিদপুর প্রথম আলো বন্ধুসভা। গতকাল বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর সদরের আলীয়াবাদ ইউনিয়নের ভাজনডাঙ্গা এলাকার গুচ্ছ গ্রামের ৩৮টি শিশু ও তিনজন বৃদ্ধকে পোশাক দেওয়া হয়। ভাজনডাঙ্গা গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পোশাক বিতরণের সময় প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের ইংরেজির শিক্ষক সুকান্ত কুমার দে উপস্থিত ছিলেন। ফরিদপুর অফিস|