পোশাক বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো বন্ধুসভা চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন এলাকার দরিদ্র মানুষ এবং প্রতিবন্ধী শিশুর মধ্যে শুকনো খাবার ও কাপড় বিতরণ করেছে। বন্ধুসভার বন্ধুদের কাছ থেকে উত্তোলন করা টাকা থেকে ঈদ উপলক্ষে এগুলো বিতরণ করা হয়। গতকাল সোমবার শহরের নবাবগঞ্জ ক্লাব চত্বরে (টাউনক্লাব) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে ১২০ জনকে সেমাই, চিনি, গুঁড়া দুধ, নুডলস দেওয়া হয়। এরপর ২০টি শিশুকে নতুন পোশাক দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভার বন্ধু নঈমুল বারী, গৌরী চন্দ, খাইরুল আলম, মো. শাহজাহান, জহিরুল ইসলাম প্রমুখ।