পোশাক বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুরে তিন হাজার দুস্থ ও দরিদ্র মানুষের মধ্যে পোশাক বিতরণ করেছে সাজিদ-সোবহান ফাউন্ডেশন। সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের পুরদিয়া উচ্চবিদ্যালয় মাঠে গতকাল দুপুরে এ পোশাক বিতরণ করা হয়। সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের মানুষের মধ্যে পোশাক ছাড়া চিনি ও সেমাইও বিতরণ হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার জামিল হাসান। সাজিদ-সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুস সোবহান এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অটোটেক্স গ্রুপের চেয়ারম্যান মতিয়া বেগম, ঢাকা পুলিশের সহকারী কমিশনার নাবিলা জেরিন, কানাইপুর ইউপি চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন প্রমুখ।