পোশাক বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের জিন্দাবাজারের জল্লাপাড় এলাকায় ‘গ্রিন ডিসঅ্যাবল্ড ফাউন্ডেশন’ (জিডিএফ)-এর ৫০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে নতুন পোশাক দিয়েছে দুটি স্বেচ্ছাসেবী সংগঠন। বৃহস্পতিবার জিডিএফ কার্যালয়ে অ্যাপেক্স ক্লাব অব হলিসিটি ও অ্যাপেক্স ক্লাব অব সাউথ সুরমার যৌথ উদ্যোগে এ পোশাক দেওয়া হয়। এ উপলক্ষে এক অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. আবদুল খালিক, জিডিএফের চেয়ারম্যান কবির আহমদ ও নির্বাহী পরিচালক রজব আলী খান বক্তব্য দেন। নিজস্ব প্রতিবেদক, সিলেট|