পোশাক বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের জুড়ী উপজেলার তালতলা-খাকটেকা প্রাথমিক বিদ্যালয়ে দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে পোশাক বিতরণ করা হয়েছে। পার্শ্ববর্তী বড়লেখা উপজেলা সদরের সাইফুল ইসলাম নামের এক ব্যবসায়ীর আর্থিক সহযোগিতায় ৬৮ জন শিক্ষার্থীকে পোশাক দেওয়া হয়। এলাকাবাসী ও শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, পোশাক বিতরণ উপলক্ষে গতকাল সোমবার দুপুরে বিদ্যালয় চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় অবসরপ্রাপ্ত শিক্ষক খোকালাল দাসের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদুল হকের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গুলশান আরা চৌধুরী।