পোশাক বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুবিধাবঞ্চিত ২০ শিশুকে ঈদের পোশাক দিয়েছে কিশোর-তরুণদের স্বেচ্ছাসেবী সংগঠন সার্জ ফাউন্ডেশন। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের পাঁচলাইশে শিশু একাডেমি প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অতিথি ছিলেন শিশু একাডেমির জেলা শিশুবিষয়ক কর্মকর্তা নার্গিস সুলতানা, প্রথম আলোর সহসম্পাদক আশরাফ উল্লাহ ও চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠান চিটাগং শর্ট-এর পরিচালক শারাফাত আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সার্জ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী শাহরিয়ার তামিম। আয়োজকেরা জানান, সংগঠনের সদস্যরা সবাই বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী। তাদের নিজেদের টাকায় এই পোশাক কেনা হয়।