পোশাক বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে ‘আমরাই আগামী’ নামের একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন গতকাল সোমবার ছিন্নমূল ও অসহায় শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করেছে। সকালে ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ২০০ শিশুকে এই পোশাক দেওয়া হয়। সংগঠনের আহ্বায়ক মুনতাসির উদয় ও সদস্যসচিব এস জেড অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফেনী সরকারি কলেজের প্রভাষক রেজাউল হক, নোয়াখালী কলেজের প্রভাষক সুমন ঘোষ, পৌর কাউন্সিলর খোকন হাজারী। এদিকে ছাগলনাইয়া উপজেলা সদরের গণপাঠাগারে স্থানীয় সংগঠন ‘হেল্পিং মাইন্ড’ পথশিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করেছে। জয়নাল আবদীন ও মনসুর আলমের সঞ্চালনায় এই পোশাক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক মেয়র মো. আলমগীর, ছাগলনাইয়া পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন।
ফেনী অফিস