পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লে-অফ ঘোষণার প্রতিবাদে চট্টগ্রাম নগরের আগ্রাবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা।
গতকাল রোববার দুপুরে ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ বাদামতল এলাকায় আম্বিয়া গ্রুপের মালিকানাধীন আম্বিয়া গার্মেন্টেসের শ্রমিকেরা এ বিক্ষোভ প্রদর্শন করেন।
শিল্প পুলিশের পরিদর্শক (গোয়েন্দা) আরিফুর রহমান জানান, কাজ না থাকায় আম্বিয়া গার্মেন্টেসের একটি অংশ লে-অফ ঘোষণা করা হয়। ওই অংশে ২৪৩ জন শ্রমিক কাজ করতেন। লে-অফ ঘোষণা শুনে শ্রমিকেরা বাদামতল মোড়ে এসে অবরোধ করেন। পরে তাঁদের বুঝিয়ে তুলে দেওয়া হয়। অবরোধের ফলে দুই পাশে যানজট লেগে যায়। প্রায় আধা ঘণ্টা স্থায়ী ছিল এই অবরোধ।