পোশাক শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সূত্রাপুরে গতকাল শনিবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল আমিন (১৮) নামের একজন মারা গেছেন। এ ছাড়া সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এক অজ্ঞাতনামা পুরুষের (৫৫)লাশ উদ্ধার করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, আল আমিন সূত্রাপুর ফরাশগঞ্জে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ওই কারখানার একটি মেশিনের মোটরে ত্রুটি দেখা দেয়। আল আমিন তা মেরামত করছিলেন। তখন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি।