পোশাকশ্রমিকদের জোরালো মতামত দিতে শিখতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, পোশাকশ্রমিকদের জোরালো ও শক্তিশালী মতামত দিতে শিখতে হবে, যেখানে তাঁরা বলতে পারেন, তাঁরা ফেটে যাওয়া ভবনে কাজ করবেন না। একই সঙ্গে শ্রমিকদের এই মতামতকে মালিকদের সম্মান জানাতে হবে। যুক্তরাষ্ট্র শ্রমিকদের এই মতামতকে শক্তিশালী করতে সরকার, ব্যক্তিগত খাত, আইএলও এবং অন্যান্য মিশনের সঙ্গে কাজ করছে।
গতকাল শনিবার রাজধানীর গুলশানে স্পেকট্রা কনভেনশন সেন্টারে ব্র্যাকের আয়োজনে ‘ধ্বংসস্তূপ থেকে জীবনের পথে’ শীর্ষক এক অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত এ কথা বলেন। ওই অনুষ্ঠানে দুর্ঘটনায় বেঁচে যাওয়া শ্রমিকদের জীবনযুদ্ধ ও শিক্ষণীয় অভিজ্ঞতা নিয়ে একটি প্রকাশনার উদ্বোধন করা হয়। শ্রমিকদের সাফল্য ও প্রয়োজনভিত্তিক একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
ধসের ঘটনায় বেঁচে যাওয়া ও আহত শ্রমিকদের আগের অবস্থায় ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চেষ্টা করবে বলে উল্লেখ করেন বার্নিকাট। তিনি বলেন, বাংলাদেশের শ্রমিকদের পেশাগত ও স্বাস্থ্যগত সুরক্ষায় যুক্তরাষ্ট্র চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের পোশাক কারখানার অগ্নি ও ভবন নিরাপত্তার জন্য আন্তর্জাতিক শ্রম সংস্থাকে ১৫ লাখ ডলার দেওয়া হয়েছে।