পোষা প্রাণীর চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে পোষা প্রাণীর চিকিৎসা দেওয়া হবে। ১৮ থেকে ২০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ক্লিনিকে এ সেবা দেওয়া হবে। চিকিৎসক দলের নেতৃত্বে থাকবেন কলকাতার ভেটেরিনারি সার্জন স্বপন কুমার ঘোষ। কুকুর, বিড়াল, কবুতর, খরগোশসহ পোষা প্রাণীর যেকোনো রোগের চিকিৎসা, অস্ত্রোপচার, রোগ প্রতিরোধ ও প্রতিপালনসম্পর্কিত পরামর্শও দেবেন তাঁরা। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত সেবা কার্যক্রম চলবে। নিজস্ব প্রতিবেদক, সিলেট