পোস্টমাস্টারের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে দুর্নীতির মামলায় আবদুল করিম চৌধুরী নামের সাবেক এক পোস্টমাস্টারকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন বিশেষ জজ আদালত।
গতকাল মঙ্গলবার বিশেষ জজ আদালতের বিচারক শিরিন কবিতা আক্তার এ রায় দেন। আদালত একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
দুর্নীতি দমন কমিশনের জেলা কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তি ও আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, কোম্পানীগঞ্জ উপজেলা ডাকঘরের তৎকালীন পোস্টমাস্টার আবদুল করিম চৌধুরী গ্রাহকদের বিভিন্ন হিসাবের বিপরীতে জমা রাখা চার লাখ ৯৬ হাজার ৪৬৫ টাকা সংস্থার নিজস্ব হিসাবে জমা না দিয়ে আত্মসাৎ করেন। এ ঘটনার পর ২০০৪ সালের ১৪ জানুয়ারি ডাক বিভাগের ডাকঘর পরিদর্শক একরামুল হক আবদুল করিম চৌধুরীর বিরুদ্ধে মামলা করেন।