পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়নের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন বৃহত্তর চট্টগ্রাম ও পার্বত্য জেলা শাখার প্রতিনিধি সম্মেলন ১০ মার্চ চট্টগ্রাম জিপিও মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।
দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সাম্মেলনে প্রধান বক্তা ছিলেন পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আমজাদ আলী খান। বিশেষ অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক শফর আলী, বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি নাছির উদ্দিন, জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম শাখার সভাপতি বখতিয়ার উদ্দিন খান এবং সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী।
সম্মেলনে পোস্ট অফিস কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে জেলা শাখার নেতারা বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়নে যোগ দেন। বিজ্ঞপ্তি।