পোস্টার ডিজাইন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের জন্য ফাউন্ডেশন এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে পোস্টার ডিজাইন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার বিষয় ছিল ‘গৃহস্থালি কাজ, যা যায় না দেখা’। প্রতিযোগিতার বিচারক ছিলেন রতন মজুমদার, শিশির ভট্টাচার্য ও মনিরুজ্জামান। রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ঢাকা আর্ট সেন্টারে ওই অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন বরেণ্য চিত্রশিল্পী রফিকুন নবী। এতে সভাপতিত্ব করেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হন বিশ্বজিৎ গোস্বামী, অনুকূল চন্দ্র মজুমদার ও সৈয়দ জাহিদ ইকবাল। বিজ্ঞপ্তি।