পোস্টার, ব্যানার লিফলেট তুলে ফেলতে মাইকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে উপনির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার ও লিফলেট তুলে ফেলতে বা সরিয়ে নিতে মাইকিং করা হয়েছে।
গতকাল মঙ্গলবার উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকারের পক্ষ থেকে এ মাইকিং করা হয়।
ওই মাইকিং করার সময় বলা হয়, উপনির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহকারীদের নামে বিভিন্ন স্থানে রং-বেরঙের নানা রকম পোস্টার, ব্যানার ও লিফলেট প্রচার করা হচ্ছে। অনেক স্থানে এসব প্রচারপত্র দেয়ালে লাগানো হয়েছে বা ঝুলানো রয়েছে। দ্রুত এসব প্রচারপত্র সরিয়ে না নিলে নির্বাচনী আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।