পোস্টার লাগানোর সময় শিবিরের পাঁচ কর্মী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুর শহরের বড় বাজারে পোস্টার লাগানোর সময় গতকাল সোমবার ইসলামী ছাত্রশিবিরের পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ। ‘মাহে রমজানের ডাক’ শিরোনামের ওই পোস্টারে একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দণ্ডকে হত্যাকাণ্ড উল্লেখ করে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে শিবির।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান বলেন, সকালে ফজরের নামাজের পর পাঁচ যুবক শহরের বিভিন্ন দেয়ালে পোস্টার লাগানোর কাজ করছিলেন। বড় বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়। তাঁরা সবাই শিবিরের কর্মী বলে স্বীকার করেছেন।
আটক ব্যক্তিরা হলেন সাইদ হোসেন, হালিম মিয়া, আশরাফুল, সোহেল রানা ও আবদুল্লাহ আলী।