প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তফসিল ঘোষণার আগে পৌর শহরের বিভিন্ন স্থানে সম্ভাব্য প্রার্থীদের সাঁটানো রঙিন পোস্টার অপসারণের জন্য তিন মেয়র পদপ্রার্থীকে চিঠি দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার। গত মঙ্গলবার বিকেলে তিনি ওই চিঠি দেন।
সব রঙিন পোস্টার অপসারণ করে বিষয়টি লিখিতভাবে রিটার্নিং কর্মকর্তাকে জানানোর জন্য সুনামগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র আয়ুব বখত জগলুল, বিএনপির প্রার্থী মো. শেরগুল আহমেদ ও স্বতন্ত্র মেয়র প্রার্থী দেওয়ান গণিউল সালাদীনকে এই চিঠি দেওয়া হয়। এই তিন প্রার্থী তফসিল ঘোষণার আগে শহরের বিভিন্ন স্থানে রঙিন পোস্টার সাঁটিয়েছিলেন। এর মধ্যে অধিকাংশ পোস্টার অপসারণ করা হলেও কিছু কিছু স্থানে তা রয়ে যায়।